কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিফাত মোল্লা শেহালা মাঠপাড়া গ্রামের মৃত দবির মোল্লার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে সাইকেল নিয়ে মাঠে বের হন কিফাত মোল্লা। এ সময় মাঠের ভেতরে একটি ফাঁকা সড়কে পৌঁছালে একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় কিফাত মোল্লা নামে একজনের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন