মঙ্গলবার । ৯ই জুন, ২০২৬ । ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনায় মাদক উদ্ধার অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় শুক্রবার (০৭ আগস্ট) সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র কানাইলাল সরকার বলেন, গত ২৪ঘন্টায় নগরীতে মাদকসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- লবনচরার মদিনাবাদ নেহারউদ্দিন সড়কের বাবুল সরকারের ছেলে উজ্জল সরকার (৩৩), বাগেরহাটের মোড়েলগঞ্জের কচুবুনিয়ার মৃত জলিল শেখের ছেলে মোঃ নাঈম (৩৭), লবনচরার সাচিবুনিয়া বাজার এলাকার তপন সরকারের পুত্র অমিত সরকার (৩১)। এদের কাছ থেকে ৪০পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন