মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় ৭জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ আগস্ট) এসব ঘটনায় মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র কানাইলাল সরকার বলেন, গ্রেফতারকৃতরা হল- সোনাডাঙ্গার শেখপাড়া লোহাপট্টির তরিকুল ইসলাম তারেকের ছেলে শরীফুল ইসলাম ইমন (২০), গোবরচাকা খালাশী বাড়ীর সামনে থেকে মোঃ হাশেম আলী খানের ছেলে মোঃ আসাদুজ্জামান হামজা (১৮), রূপসা স্ট্যান্ড রোডের কৃষি ব্যাংকের পেছনের মৃত ফজলুল হক মুন্সীর ছেলে মোঃ জাহিদ হাসান (২০), চট্টগ্রামের হাটহাজারীর বাতুয়া শিকারপুরের নারায়ণ শীলের পুত্র রিপন শীল (২৬), সাতক্ষীরার তালা উপজেলার চরগ্রামের মৃত আনসার শেখের পুত্র মোঃ মহিদুল শেখ (৩১), সাতক্ষীরার পলাশপুর সর্দার বাড়ীর আব্দুল মাজেদ সর্দারের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) এবং খুলনার দৌলতপুরের পশ্চিম সেনপাড়া বালুর মাঠ এলাকা থেকে মৃত শামসুল হক ফারাজীর ছেলে মোঃ মোস্তফা ফরাজী (৪৫)। এসব মাদক বিক্রেতাদের নিকট হতে ১০লিটার চোলাই মদ এবং ১১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন