রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

একতা যুব সংঘের কমিটি গঠন

নিজস্ব প্রতি‌বেদক

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা.শহীদ উল্লাহ বলেছেন যুবকরা এদেশের সম্পদ, এই সম্পদকে দেশ গঠনে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। সঠিক দিক নির্দেশনার মাধ্যমে যুবকদের হাত ধরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিনত হবে।

পাইকগাছা উপজেলার দেলুটিতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যুবকদের সমন্বয় সামাজিক সংগঠন “একতা যুব সংঘ” কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি, কৃষ্ণ সরকারের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারর্চুয়াল মিডিয়ায় সংযুক্ত ছিলেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নির্মল চন্দ্র মণ্ডল, ইউ পি চেয়ারম্যান রিপন মন্ডল, আওয়ামী লীগ নেতা নলনাক্ষ্য বৈদ্য,সহ-সভাপতি আদিত্য সরদার, সম্পাদক-বিষ্ণু সরদার, তাপস রায়। ছাত্রলীগ নেতা পল­ব নাথ, ত্রিদিব রায়,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন