রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে চোলাই মদসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি দল আজ (১৩ ফেব্রুয়ারী) অভিযান চালিয়ে ৬৯ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটককৃত আসামীর বিরুদ্ধে খুলনার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব সূত্রে জানাযায়, র‌্যাবের দলটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, খুলনার সদর থানাধীন ১নং কাস্টম ঘাট খুলনা ভৈরব ষ্ট্যান্ড রোড এলাকায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এসময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বাপ্পি খান(২৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম খান, সাং- ১নং কাস্টম ঘাট, থানা- সদর, কেএমপি খুলনাকে ৬৯(ঊনসত্তর) লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করে। সূত্র : প্রেস রিলিজ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন