রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

খুলনায় মাদকদ্রব্যসহ এক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় মাদকদ্রব্য উদ্ধারসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

কেএমপি সূত্রে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো খুলনা সদর থানার মৃত খোদাবক্’র ছেলে মোঃ মুরাদ(৫৬)। তাকে  খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীর নিকট হতে ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন