খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনায় পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হামলার পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পীকার মিরাজ’ এবং তার সহযোগী ইব্রাহিম।
খুলনা গেজেট/এএজে

