মাত্রাতিরিক্ত লোকসানের কারণে এলজিইডি ঠিকাদাররা টেন্ডার বয়কটের সিদ্ধান্তে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঠিকাদার কল্যাণ সমিতি। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আহ্বান করা হয়েছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী সরকার টেন্ডারে যে মূল্য নির্ধারণ করেছে তাতে ঠিকাদাররা মাত্রাতিরিক্ত লোকসানে পড়বে। সরকার এক ব্যারেল বিটুমিনের মূল্য নির্ধারণ করেছেন সাড়ে ১৩ হাজার টাকা। ভ্যাট-ট্যাক্স বাদে ঠিকাদার পাবেন ১২ হাজার টাকা। অথচ এক ব্যারেল (দেড়’শ কেজি) বিটুমিনের বর্তমান বাজার দর ১৯ হাজার টাকা। পাথর বিভিন্ন সাইজের হয়। গত বছরের চেয়ে পাথরের মূল্য টনে কমপক্ষে ৫’শ থেকে ১ হাজার বেড়েছে। গত বছর পাথরের টন ছিল ৪২’শ টাকা। বর্তমানে পরিবহণ খরচ বাদে ৪ হাজার ৭০০ টাকা। কেরোসিনের মূল্য দু’দফায় ৪০ টাকা বৃদ্ধিতে ইটের দাম গত বছরের তুলনায় হাজারে ৩ হাজার টাকা বেড়েছে। কয়লা গত বছরের তুলনায় টনে প্রায় ৭/৮ হাজার টাকা বেড়েছে। গত বছর ইটের দাম ছিল ৯ থেকে ১০ হাজার টাকা। বর্তমান বাজার দর ১২ থেকে ১৩ হাজার টাকা। কয়লার দাম গত বছর ছিল টন ১৭ হাজার টাকা। বর্তমান বাজার দর ২৫ হাজার টাকা। গত বছর বালি ফুট ছিল ৬০ টাকা। বর্তমানে ৮০ থেকে ৮৫ টাকা। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে সকল জিসিনের দাম অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এ কারণে তাদের এ সংবাদ সম্মেলনের আয়োজন।
খুলনা গেজেট/এনএম

