ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, নতুন ভোটারের ফর্ম বদল, ভোটার-তথ্যের নিয়ন্ত্রণ, এমনকি পশ্চিমবঙ্গে ভোটারের নাম পুনর্বহাল নিয়ে আপিল নির্বাচন কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই কমিশনের অন্দরে গুরুতর মতবিরোধ তৈরি হয়েছিল। গত ১০ মাসে অন্তত ১৪ বার লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন তিন সদস্যের নির্বাচন কমিশনের দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। এমনই তথ্য উঠে এসেছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তদন্তমূলক প্রতিবেদনে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে দাবি, দুই নির্বাচন কমিশনারের আপত্তির কেন্দ্রে ছিল এমন কিছু সিদ্ধান্ত, যা তাঁদের বক্তব্য অনুযায়ী তাঁদের না জানিয়েই নেওয়া হয়েছিল। কোনও কোনও পদক্ষেপকে তাঁরা ‘unauthorised’ এবং ‘illegal’ বলেও লিখিতভাবে চিহ্নিত করেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, আপত্তিগুলির অনেকটাই সরাসরি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, বাদ দেওয়া বা পুনর্বহালের মতো মৌলিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত। এর ফলে বৈধ ভোটার এখনো ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে ও তাদেরকে এখনো ভোটারহীন করে রাখা হয়েছে উপযুক্ত প্রমাণ থাকা সত্ত্বেও।
খুলনা গেজেট/এনএম

