রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি : চিফ প্রসিকিউটর

গেজেট প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর শুকরিয়া আদায় করছি।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রায় ঘোষণার পর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন