নগরীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মো: শফিকুল হাওলাদারকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, খুলনা মহানগর, খুলনার বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ।
দণ্ডপ্রাপ্ত আসামি দৌলতপুর থানার রেলিগেট এলাকার হেলালের বাগান এলাকার জালাল হাওলাদারের ছেলে।
রায় ঘোষণার সময় আসমি আদালতে উপস্থিত ছিল।
খুলনা গেজেট/এএজে

