গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক খুলনা গেজেটে ‘প্রতারণার অভিযোগে সোনালী ব্যাংক কর্মকর্তা সাময়িক বরখাস্ত’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়ে ব্যাখা দেয়া হয়েছে বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা ওয়াহিদা রহমান পলির পক্ষ থেকে।
এতে বলা হয়েছে, কোন প্রকার প্রতারণামূলক কর্মকান্ডের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। মূলত: চেক ডিজঅনার ঘটনায় আদালতে মামলার প্রেক্ষিতে কারাগারে যাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করেছে।
এছাড়া প্রকাশিত সংবাদে ক্যাসিনো সংক্রান্ত যে তথ্য উল্লেখ করা হয়েছে তাও সঠিক নয় এবং ক্যাসিনো বা কোনো প্রকার জুয়ার সাথে তিনি সম্পৃক্ত নন বলে দাবি করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

