দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না : নতুন কেএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। একই সাথে পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় এই হুঁশিয়ারি দেন সদ্য যোগদানকৃত খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

নতুন কেএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খুলনা মহানগরীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক বিভাগ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। তিনি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

গুরুত্বপূর্ণ এই সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন