খুলনায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খুলনা গেজেট/এএজে

