ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে এক নারী পথচারী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার গুটুদিয়া পূর্বপাড়া টাওয়ার মসজিদের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা জ-১১-০০৪৫) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিপরীত পাশের খাদে পড়ে। এ সময় গুটুদিয়া গ্রামের রেক্সনা (৪৫) নামে এক নারী পথচারী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুস ছাত্তার জানান, বাসটির ব্রেক বিকল অথবা চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
খুলনা গেজেট/এএজে

