খুলনায় স্কুলছাত্র রিহাদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

খুলনার রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মো. রিহাদ হোসেন হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পৃথক দুটি ধারায় তাদের ভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন আদালত। মামলার অপর এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুস শাহাদাত এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্তারিত আসছে…………

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন