খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান।

সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা। মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি ১৯৯৪ সালে খুলনা সিটি করপোরেশনের ২৯নম্বর ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে জনপ্রতিনিধিত্বের দীর্ঘ পথচলায় আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। চারবার ভারপ্রাপ্ত মেয়র হন তিনি।
২০১৩ সালে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে মেয়রের চেয়ারে বসেন।

ওই বছরের ২৬ নভেম্বর পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় মনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। তাই, ২০১৫ সালের ২ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত ২২ মার্চ তিনি খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। হাজতবাসের পর ১৮ এপ্রিল জামিনে মুক্ত হয়ে তিনি ফিরে আসেন মানুষের মাঝে।

২০২৪ সালের অক্টোবরে মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিটের আহ্বায়কের দায়িত্ব কাঁধে নেন। তার নেতৃত্বে ৫৪ বছর পর একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সৃষ্টি হয়। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর, শিল্পকলা একাডেমিতে বৃহত্তর খুলনার মুক্তিযোদ্ধাদের মিলন মেলা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন