খুলনা বৃক্ষমেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের আকর্ষণীয় গাছ, উদ্বোধন আজ

মোহাম্মদ মিলন

আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপি বৃক্ষমেলা। এবারের মেলায় থাকছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের আকর্ষণীয় গাছ। গতকাল শুক্রবার রাত পর্যন্ত মেলার স্টলগুলোতে আনা হয়েছে গাছের চারা। বৃষ্টির কারণে শতভাগ গাছ স্টুলগুলোতে আনতে না পারলেও ৪০ শতাংশ এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে আজ শনিবার বিকেল ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজক।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান বলেন, খুলনায় মাসব্যাপি বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগসহ সরকারি ৫টি স্টলসহ মেলায় মোট ৬২টি স্টল থাকবে। বৃষ্টির কারণে শুক্রবার বিকেল পর্যন্ত সব গাছ নার্সারী মালিকরা আনতে পারেনি। ৪০ শতাংশের মতো গাছ এসেছে।

খুলনা নার্সারী মালিক সমিতির সভাপতি বদরুল আলম রয়েল বলেন, এবারের মেলায় ৫৭ টি স্টল বরাদ্ধ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ব্যবসায়ীরা স্টলগুলো সাজাতে শুরু করেছেন। এবারের মেলায় ঢাকায় যেসব গাছ মিলবে, খুলনায়ও সেগুলো থাকবে। বিশেষ করে জাপানী পার্সিবন, রামভূটান, থাই-ভিয়তনামী হাউব্রীড কাঁঠাল গাছসহ বিদেশি নানা জাতের গাছ থাকছে। যা মেলার আকর্ষন বাড়াবে। এছাড়া বাগান বিলাস, বনজ, ফলজ ও ওষুধিসহ নানা জাতের বনসাই থাকছে স্টলগুলোতে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন