রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

যবিপ্রবির উপ-উপাচার্য হলেন খুবির প্রফেসর শেখ মাহমুদুল হাসান

গেজেট প্রতিবেদন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর শেখ মাহমুদুল হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে চার বছর মেয়াদে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

খু‌বিতে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর শেখ মাহমুদুল হাসান। শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, বোর্ড অব অ্যাডভান্সড স্টাডিজ, একাডেমিক কাউন্সিল এবং অর্থ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি-নির্ধারণী কমিটির পাশাপাশি তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে তাঁর নিয়োগে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন