খুলনায় বর্ণাঢ্য আয়োজনে র্যালি ও কেক কাটার মধ্যদিয়ে বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের খুলনা ব্যুরো ও দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক মো. তরিকুল ইসলাম।
আলোকিত অতিথি ছিলেন, দৈনিক খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের আহবায়ক রকিব উদ্দিন পান্নু, একাত্তর টিভি’র খুলনা ব্যুরো কনক রহমান, এইচআরসি খুলনা অফিসের শাখা ব্যবস্থাপক মো. খোরশেদুল আলম (এসএকে) ও মো. এলাহি বক্স (টিএসএস)।
বাংলাদেশ বুলেটিনের খুলনা ব্যুরো এসএম জাহাঙ্গীর আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আছাদুজ্জামান খান রিয়াজ, শামীম আশরাফ শেলী, খুলনা গেজেটের চিফ রিপোর্টর মো. মিলন, এসএম জাহিদ হোসেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতা মো. নুরুজ্জামান, একুশে টিভি খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূর, মো. তানজির রহমান, নূর ইসলাম জনি, আল-মাহমুদ প্রিন্স, সুব্রত কুমার ফৌজদার প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

