বুধবার । ১৭ই জুন, ২০২৬ । ৩রা আষাঢ়, ১৪৩৩

পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ এসপির

গেজেট প্রতিবেদন

খুলনায় বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৪টায় শিরোমনি পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

আগামী ১৮, ১৯ ও ২০ জুন খুলনা জেলার প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষাকে সামনে রেখে এ আয়োজন করা হয়।

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা।

এ সময় পুলিশ সুপার নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি যোগ্য ও মেধাবী প্রার্থী বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স সদস্য উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন