মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

নাগরিক নারী ও যুব ঐকের খুলনা জেলা কমিটি গঠন

গেজেট প্রতিবেদন

গত শনিবার বিকেলে শান্তিধাম মোড়স্থ হোটেল মেট্রোতে নাগরিক ঐক্যের খুলনা জেলা ও নগর শাখার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে দলের অঙ্গসংগঠন নারী ও যুব ঐকের খুলনা জেলা কমিটি গঠন হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক শেখ জামিরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক তালুকদার সজিব।

বক্তৃতা করেন, জেলা শাখার সভাপতি এ্যাড. আব্দুল মজিদ হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু, যুব ঐক্যের সাকিল হোসেন প্রমুখ। উপস্থাপন করেন নগর সহ-সভাপতি ইরানি খাতুন।

সভায় রওশনারা বেগমকে সমন্বয়কারী, নাজনীন আক্তারকে সদস্য সচিব, তাসলিমাকে যুগ্ম সদস্য সচিব, ফরিদুল হক মোল্লাকে আহ্বায়ক, কাজী আলমগীর হোসেনকে সদস্য সচিব ও মুসা মোল্লাকে যুগ্ম সদস্য সচির করে যুব ঐক্যের জেলা কমিটি গঠন করা হয়।

সভায় রওশনারা বেগম, তাসলিমা খাতুন ও মো. বিল্লাল গাজী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে একাত্মতা ঘোষণা করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন