বৃহস্পতিবার । ৪ঠা জুন, ২০২৬ । ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনায় শপিংমল ও মার্কেট খোলা রাখা যাবে সন্ধ্যা সাতটা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগরের সকল শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা সাতটার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, জেলার সকল শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সর্বোচ্চ সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সাথে বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা সাতটার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া জেলায় চলমান এবং অনুষ্ঠিতব্য সকল মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা সাতটার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, এই আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন