শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

এক কেজি কোরবানির মাংস পেয়ে ওরা খুশী

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাসেবী সংগঠন দিঘলিয়া উন্নয়ন সংস্থা এলাকার দুস্থ, অসহায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ঈদ উপহার স্বরূপ কোরবানির মাংস বিতরণ কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৯ মে) সকালে এ সব পরিবারের সদস্যের মধ্যে এক কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। মাংস পেয়ে সবাই খুশি মনে বাড়ি ফেরে।

দিঘলিয়া উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোস্তফা আমীর ফয়সাল জানান, লন্ডনভিত্তিক প্রবাসী সংগঠন ‘রেসকিউ এইড ট্রাস্ট’ নামে একটি মানবিক সংগঠন রয়েছে। সংগঠনটি মূলত আমাদের দেশের দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে মানবিক সহায়তা করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগঠনটি দিঘলিয়া উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রতিবছর কোরবানি ঈদ উপলক্ষ্যে এলাকার দুস্থ, অসহায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কোরবানির মাংস বিতরণে অর্থ সহায়তা প্রদান করে। সেই অর্থ দিয়ে গরু কিনে ঈদের পরের দিন আমরা মাংস বিতরণ করে থাকি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন