বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নগরীতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনা নগরীতে দুই পক্ষের বিরোধের জেরে নয়ন (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার দিকে নগরীর টুটপাড়া এলাকার দারোগার বালুর মাঠের ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নয়ন নগরীর আছিবিঘা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে নয়ন টুটপাড়া এলাকার দারোগার বস্তি বালুর মাঠ এলাকায় অবস্থান করছিল। এ সময় প্রতিপক্ষ গ্রুপের ৫-৭ জন মাস্ক ও মাথায় টুপি পরে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার ডান পায়ের উরুতে বিদ্ধ হয়। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে টুটপাড়া এলাকার একটি অংশ নিয়ন্ত্রণ করত। মাদক সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন