সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ওমর ফারুক (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া খুটিরঘাট এলাকার একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম শেখের ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরাদুল ইসলাম বলেন, তার মাথায় ও বুকে দু’টি গুলির চিহ্ন পাওয়া গেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন