সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

অর্থ আত্মসাৎ মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ৫ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাৎ মামলায় খুলনার একটি আদালত সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গ্রামীণ বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো: মকবুল হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি একই আদালত তাকে ৪৮ হাজার ৭৪৯ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়। একই মামলায় অপর দু’আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দন্ডপ্রাপ্ত আসামি একই জেলার কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।

শনিবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্ত অপর দু’আসামি হলেন, বড়দল গ্রামের গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস ও গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা পরমানন্দ মন্ডল।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন