শুক্রবার । ২২শে মে, ২০২৬ । ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কেসিসির সাবেক মেয়র তৈয়েবুর রহমানের স্ত্রী’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী লায়লা আর্জুমান বানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি কিডনিসহ বার্ধক্যজনিত নানান সমস্যায় চিকিৎসাধীন ছিলেন।

মরহুমার নামাজে জানাজা আজ বাদ জোহর (নগরীর গগন বাবু রোডস্থ) তার বাসভবনের সামনে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি তিন মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৩ মে) বাদ আসর সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে মরহুমার দ্বিতীয় নাসাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হওয়ার কথা রয়েছে।

এদিকে শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী লায়লা আর্জুমান বানুর মৃত্যুতে সাবেক মেয়র ও নগর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আবু জাফর এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুরি রশিদ মিরাজ প্রমুখ।

অনুরূপভাবে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন ও মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু এবং সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

এছাড়া গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন