সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

অনতিবিলম্বে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে নগরীর রেলীগেট থেকে দৌলতপুর মুহসিন মোড় পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা অবরোধ করে রেখেছে। বুধবার (২০ মে) সকল সোয়া দশটা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। চলবে বেলা একটা পর্যন্ত।

একই দাবিতে দৌলতপুর বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনেও সড়ক অবরোধ চলছে। দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিংওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫) উদ্যোগে এ অবরোধ এবং বিক্ষোভ মিছিল চলছে।

দ্বিতীয় দিনের এই সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিলে শ্রমিকদের স্ত্রীর সন্তানরাও অংশ নিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন