খালিশপুর বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৯ মে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সৈয়দ আহসান উল্লাহ বুলবুল। সভায় বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ভিলেজ ডক্টর অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির হোসেন শ্যামল, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন ও সাংবাদিক মোহাম্মদ মিলন।
সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী অভিভাবক পুরুষ সদস্য মোহাম্মদ মিলনকে ম্যানেজিং কমিটির সভাপতি এবং অবসরপ্রাপ্ত শিক্ষক রুশিয়া খানমকে সহ-সভাপতি হিসেবে নাম প্রস্তাব করা হয়।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন সদস্য সচিব, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ১০ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক শামীমা আক্তার, অভিভাবক আমেনা খাতুন, মোঃ জসিম উদ্দীন, গিয়াস উদ্দিন, সালমা বেগম ও মারজানা আফরোজকে সদস্য মনোনীত করা হয়।
খুলনা গেজেট/এমএম

