মঙ্গলবার । ১৯শে মে, ২০২৬ । ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনায় ঠিকাদার গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতি দখল নিতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় শেখ হারুনুর রাশিদ (৬২) নামে এক ঠিকাদার গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুর ১ টার দিকে নগরীর খানজাহান আলী রোড শান্তিধাম মোড় আল হেরা জামে মসজিদের তৃতীয় তলায় অফিস ভবনে ঘটনাটি ঘটে।

আহত ঠিকাদার খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা শেখ আব্দুর রউফের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন