রবিবার । ১২ই এপ্রিল, ২০২৬ । ২৯শে চৈত্র, ১৪৩২

হামের উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালে ভর্তি আরেক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি চাঁন (২)আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় হাসাপাতালের হামের আইসোলেশন সেন্টারে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।

ভর্তি রেজিষ্ট্রার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এর বাসিন্দা গোলাম রসুল এবং ইয়াসমীন বেগমের ২ বছর বয়সী সন্তান চাঁন(২)কে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সৈয়েদা রুখশানা পারভীন বলেন সকালে ঝিনাইদহ এর কালিগঞ্জ থেকে ২৩ মাস বয়সী শিশুটি এসেছিলো। কিন্তু খুবই অপুষ্টিতে ভোগা শিশুটি একেবারেই মুমুর্ষ অবস্থায় নিয়ে আসা হয়েছে। এই ২৩ মাসে অনেক গুলো টিকা দেয়ার কথা থাকলেও তাকে এখন পর্যন্ত কোন টিকাই দেয়া হয়নি। এখানে আসার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু দুপুর ২টায় শিশুটির মৃত্যু হয়।

এর আগে গত ৯ এপ্রিল বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে ঝিনাইদহ থেকে উন্নত চিকিৎসার আশায় খুলনায় আনা ১০ মাসের শিশু শামীম এর মৃত্যু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন