শনিবার । ২১শে মার্চ, ২০২৬ । ৭ই চৈত্র, ১৪৩২

বটিয়াঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু  

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আন্দারিয়া গ্ৰামের বিধান মল্লিক (৫৫) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা আন্দারিয়া গ্ৰামের বিধান মল্লিক নামের এক কৃষক শুক্রবার বিকেলে মেঘ দেখে মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।
এসময় তার নিজের গরু বজ্রপাতের হাত রক্ষা পেলেও অন্য আরেক কৃষকের একটি গরু ওই একই  বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন