বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

খুলনায় ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার (১৯ মার্চ) সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে জানান, খুলনা সার্কিট হাউজ মাঠ একটি ঐতিহাসিক ময়দান, যেখানে প্রতি বছর হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। মুসল্লিরা যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারেন, সে জন্য মাঠ প্রস্তুতের কাজ সন্ধ্যার মধ্যেই প্রায় সম্পন্ন হবে। এ লক্ষ্যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নগরবাসী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার সঙ্গে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারবেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ জেলা প্রশাসন, কেসিসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সার্কিট হাউজ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা টাউন জামে মসজিদে সকাল ৯টা ও ১০টায় দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে তিনটি জামাতই টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পাশাপাশি সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদ ও বয়রা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন