বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

যুবককে কুপিয়ে জখম, সাত ঘণ্টার মধ্যে সন্ত্রাসী স্পিকার মিরাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর দারোগাপাড়া এলাকায় শামীম হোসাইন সাদ্দামকে কুপিয়ে জখম করার ঘটনায় খুলনার শীর্ষ সন্ত্রাসী আশিক বাহিনীর সদস্য মিরাজ ওরফে স্পিকার মিরাজ(৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ২টায় টুটপাড়া দিলখোলা রোডস্থ মকবুল মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্পিকার মিরাজ নগরীর হাজী মহাসিন রোডের ফারুকের ছেলে।

স্পিকার মিরাজের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় ৫ টি ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে। অপরাধ সংগঠনের মাত্র সাত ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারের সংবাদে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

খুলনা সদর থানার ওসি কবির হোসেন জানান, বুধবার রাত ৮টার দিকে দারোগা পাড়া এলাকায় কলেজিয়েট স্কুলের পাশে একটি তিন তলা ভবনের ভেতরে প্রবেশ করে সাদ্দামকে ধারালো চাপাতি কুপিয়ে জখম করে স্পিকার মিরাজসহ কয়েকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন। সন্ত্রাসী মিরাজকে গ্রেপ্তারে রাতেই অভিযান শুরু হয়। অপরাধের মাত্র সাত ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন