বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

ইরানে মার্কিন হামলার প্রতিবাদে খুলনায় জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন

গেজেট প্রতিবেদন

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ-এর খুলনা মহানগর শাখার উদ্যোগে ইরানে মার্কিন– ইসরাইলি যৌথ হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১১টায় মহানগরের পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া। সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি মুফতী জাবির হুসাইন। সঞ্চালনা করেন শাখার যুগ্ম সম্পাদক মুফতী জুনাইদ আহমাদ।

বক্তারা বলেন, ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি। তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, পবিত্র মাহে রমজানে ইরানের ওপর এমন হামলা মানবতাবিরোধী। বিশ্বের কোথাও মুসলমানদের ওপর আগ্রাসন হলে মুসলিম উম্মাহকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুফতী মানযুর আহমাদ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী শফিকুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ রাশেদ, মুফতী রকিব উদ্দিন, মুফতী মশিউর রহমান, মুফতী আব্দুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ইকবাল হুসাইন, শেখ মো. নাসির উদ্দিন, মাওলানা ইখলাসুর রহমান ও মাওলানা আসাদুজ্জামানসহ খুলনা মহানগরের বিভিন্ন ওলামায়ে কেরাম, ইমাম ও মুসল্লিরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন