মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

কয়রায় স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী পলাতক

নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে স্বামীকে শ্বাসরোধ হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে লাপাত্তা স্ত্রী খুকুমনি। নিহত ফজলু গাজী জোড়শিং গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর জোড়শিং গ্রামের ফজলু গাজীর (৬৬) সাথে ২য় স্ত্রী খুকুমনির কথা কাটাকাটি শুরু হয়। রাত ৮টার দিকে স্বামীকে শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে হত্যা করে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর পাশ্ববর্তী গ্রামের স্বামী পরিত্যক্ত খুকুমনিকে বিয়ে করেন ফজলু গাজী। খুকুমনি পাশের আংটিহারা গ্রামের মৃত শামসুর গাজীর মেয়ে।

কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনা শুনেছি। এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তদন্ত ও অভিযুক্তকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন