বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

ব্যবসায়ী সুজনের সন্ধানে তিন সংস্থা মাঠে

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনের সন্ধানে মাঠে কাজ করছে তিন সংস্থা তৃণমূল চষে বেড়াচ্ছে। নগরীর বাইরে ৭টি জেলায় সংশ্লিষ্টদের কাছে প্রতিনিয়ত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোন বাসভবনে রেখে গেছেন। নতুন কোনো ফোন ব্যবহার করছেন না। গত ২১ ফেব্রুয়ারি লোয়ার যশোর রোডস্থ বাসভবন থেকে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ হওয়ার পর খুলনা সদর থানা পুলিশ তার সন্ধানে অভিযানে নামে। একাধিক পুলিশ সদস্য তৃণমূলে ফুটেজ সংগ্রহসহ নানা তথ্য সংগ্রহ করেছে। নিখোঁজ ব্যবসায়ী কাজী গ্রুপের স্বত্বাধিকারীর ছেলে ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাতা। ২৩ ফেব্রুয়ারি থেকে কেএমপি’র নগর বিশেষ শাখাও নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তৎপর হয়েছে। তার পিতা সংবাদ সম্মেলন করার পর র‌্যাব ও পিবিআই প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছে। পিবিআই নগরী ছাড়াও নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, দিনাজপুর, পিরোজপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁয়ে কাজী গ্রুপের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে খোঁজ খবর নিয়েছেন।

পিবিআইয়ের সাফল্যের মধ্যে রয়েছে নিখোঁজ ব্যবসায়ী তিনটি সিম ব্যবহার করতেন এই তথ্য ছাড়া আর কিছু নেই। এ সংস্থার পুলিশ সুপার রেশমা শারমিন জানতে পেরেছেন উল্লিখিত ব্যক্তি নগদ বা বিকাশে টাকা লেনদেন করছেন না। তাকে উদ্ধারে সবধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পিবিআই’র এ পুলিশ কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যরা হলেন, সাব ইন্সপেক্টর রেজওয়ার, খন্দকার নাঈমুল ইসলাম, মোঃ সোহানুর রহমান ও এএসআই নুরুল হক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন