বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’র পক্ষ থেকে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষা সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, ‘ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ‘আব্দুল করিম-সবুরন্নেছা বেগম ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা যাতে মাঝপথে ঝরে না পড়ে এবং শিক্ষার্থীদের আরও বেশি উৎসাহিত করতে এ সুবিধা দেয়া হয়।
এছাড়াও ফাউন্ডেশনের আরও কিছু কার্যক্রম আছে, যেমন অস্বচ্ছল ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, কর্মসংস্থানের সাপোর্ট দেয়া ইত্যাদি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বৃত্তি প্রধান অনুষ্ঠানে বক্তৃতা করেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জি এম ফয়েজ, অভিভাবক মো. মোজাফ্ফার সরদার, ১০ম শ্রেণীর শিক্ষার্থী সামিয়া আফরিন প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৬জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তির অর্থ হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন