খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার পক্ষ থেকে ন্যাশনাল ওলামা এলায়েন্সের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ানকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে আলেম সমাজের অধিকার রক্ষা ও ন্যায়ের পক্ষে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ওয়াহিদ উজ জামান।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ), এনসিপি খুলনা মহানগর সংগঠক আরেফিন চৌধুরী লিওন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক ফাহমিদ ইয়াসি, এনসিপি জেলা সদস্য মুজাহিদুল ইসলাম ও মামুন হোসেন, শ্রমিক শক্তি খুলনা জেলা আহ্বায়ক মো. আশরাফুর জামান, শ্রমিক শক্তি খুলনা জেলা সদস্য সচিব মো. কাওছার হাওলাদার, যুব শক্তি জেলা যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, যুব শক্তি জেলা সদস্য সচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ, এনসিপি বটিয়াঘাটা উপজেলা যুগ্ম সমন্বয়কারী মো. হাসানুর রহমান এবং এনসিপি খুলনা জেলা সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

