বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

খুলনার দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃ‌ত্তের ছু‌রিকাঘা‌তে দিঘলিয়া উপ‌জেলার সেনহা‌টি ইউনিয়ন যুবদ‌লের সি‌নিয়র যুগ্ম আহবায়ক খান মুরাদ নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে উপ‌জেলার সেনহা‌টি বক্সীবা‌ড়ি কবরস্থা‌নের সাম‌নে দুর্বৃত্তরা ছু‌রিকাঘাত ক‌রে হত‌্যা ক‌রে।

নিহত মুরাদ হাজী গ্রামের বা‌সিন্দা খান মুনসুর আহ‌মে‌দের ছে‌লে।

স্থানীয়ভাবে জানা যায়, শুক্রবার বি‌কেল সা‌ড়ে ৪ টার দি‌কে সাজ্জাদ ও আলা‌মিনসহ আরও ১০ থে‌কে ১৫ জন মুরা‌দের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য এক‌টি দোকা‌নে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকা‌নের তালা ভে‌ঙ্গে দোকা‌নের ভেতর ঢুকে ছু‌রি দি‌য়ে দুই হাটুর নিচের রগ কে‌টে দেয়।

স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ কম‌প্লেক্স ও পরবর্তী‌তে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে এলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত  নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে  রয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন