বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

দিঘলিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম পশ্চিম পাড়া এলাকায় খামারি পরিবার ও হাওলাদার পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হাজীগ্রামের পশ্চিম পাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে আসাদুল খামারির পরিবারের ওপর মজিদ হাওলাদারের লোকেরা অতর্কিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র ও চাকু দিয়ে হামলা চালায়। হামলায় আসাদুল খামারি (৪৫), রিফাত খামারি (১৫) ও আবু তালেব (২৮) গুরুতর আহত হন। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে আসাদুল খামারি ও আবু তালেবকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এই ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ শাহ আলম বলেন, তাৎক্ষণিকভাবে পুলিশ আব্দুল মজিদ হাওলাদার (৫৬) কে আটক করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন