খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর ।
সভায় বক্তারা বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রেরণা যোগায়। বক্তারা সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাজ রানা, মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ শামসুদ্দীন দোহা, খলিলুর রহমান সুমন, মুহাম্মদ নূরুজ্জামান, এস এম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স ও ক্লাবের অস্থায়ী সদস্য রীতা রানী দাস।
উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ আনোয়ার হোসেন, আলমগীর হান্নান, দেবব্রত রায়, এজাজ আলী, রিংটন মন্ডল, শেখ জাহিদুল ইসলাম, ক্লাবের অস্থায়ী সদস্য এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মো: রায়হান মোল্লা, মিলন হোসেন, মোঃ হাসানুর রহমান তানজির ও মোঃ মেহেদী মাসুদ খান, সাংবাদিক মো. আবুল হাসান চৌধুরী, জি এম রাসেল, মো. আমিরুল ইসলাম, মো. মোজাহিদুর রহমান, মো. লিটু, এম এ আজিম, মো. আমিরুল ইসলম প্রমুখ।
আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব।
এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন ক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, মো. মিজানুর রহমান মিলটন, আশরাফুল ইসলাম নূর, মো. রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মো. জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ শামসুদ্দীন দোহা, শেখ লিয়াকত হোসেন, কে এম জিয়াউস সাদাত, রকিবুল ইসলাম মতি, মো. মেহেদী হাচানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
খুলনা গেজেট/এমএনএস

