বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় নতুন বিভাগীয় কমিশনার

গেজেট প্রতিবেদন

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে খুলনায় বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এন এম বজলুর রশীদকে রাজশাহী, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে বরিশাল এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন