বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

কপিলমুনি প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফাইমিন সরদারকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ খান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর ফাইমিন সরদারের নামে পাইকগাছা থানায় একাধিক মামলা দায়ের হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। রোববার (২৬ অক্টোবর) রাতে ঢাকার উত্তরা থেকে তার গ্রেপ্তারের খবর প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে যথাযথ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এ ব্যাপারে পাইকগাছা থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত ফাইমিন সরদারকে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন