শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

খুবির প্রাক্তন কর্মকর্তা শরিফুল ইসলামের মৃত্যু, উপাচার্যের শোক

গেজেট প্রতিবেদন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার মুহাম্মদ শরিফুল ইসলাম অসুস্থ হয়ে শনিবার দিবাগত রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর বানরগাতি বায়তুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম প্রাক্তন উপ-রেজিস্ট্রার মুহাম্মদ শরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান শোক প্রকাশ করেছেন। একই সাথে শোক প্রকাশ করেছেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীসহ পরিষদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন