খুলনায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় মাদকদ্রব্যসহ ৭জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার এসব ঘটনায় মামলা হয়েছে।

কেএমপি’র মুখপাত্র এডিসি কানাইলাল সরকার জানিয়েছেন, গ্রেফতারকৃতরা হল- সোনাডাঙ্গার ছোট বয়রার হাসানবাগ কেন্দ্রীয় জামে মসজিদের পিছনের সুজিত সরদারের পুত্র সুজন সরকার (২০), গল্লামারী ইসলামনগর কাদেরের খাল এলাকার মৃত হারুন অর রশিদ হাওলাদারের ছেলে মোঃ সোবাহান হাওলাদার (২৯), আড়ংঘাটা পুলিশ ক্যাম্পের সামনের মোঃ সুলতান খার ছেলে মোঃ সুমন খাঁ (২৫), দৌলতপুরের মহেশ্বরপাশা গোলকধাম এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ বিপ্লব শেখ (২৩), পিরোজপুরের ডুমুরতলা ধুপপয়সা আজাহার মল্লিক বাড়ীর চাঁন মিয়া হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫), খালিশপুরের হার্ডবোর্ড গেটের সিকিউরিটি ব্যারাকের মোঃ আব্দুল শুকুরের ছেলে মোঃ নাঈম (৩০) এবং বাগেরহাটের অর্জুন বহর এলাকার মোঃ কাদের শিকদারের স্ত্রী পারভীন আক্তার (৪০)। এসব মাদক বিক্রেতাদের কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল এবং ১৫৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ৭টি মাদক মামলা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন