বৃহস্পতিবার । ১৮ই জুন, ২০২৬ । ৪ঠা আষাঢ়, ১৪৩৩

খুলনায় ইসলামী বইসহ জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী আটক

খুলনা মহানগরীর নগরীর শিরোমনি হাবিব বিল্ডিং এলাকা থেকে আজ শুক্রবার (০৯ অক্টোবর) ইসলামী বই-পুস্তকসহ জামায়াত শিবিরের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-শিরোমনি পুর্বপাড়ার মোঃ শাহ আলমের ছেলে মোঃ আশরাফুল, মৃত আব্দুস সাত্তারের ছেলে শওকত শেখ এবং একই এলাকার মৃত নাজির হোসেনের ছেলে শেখ আবজাল হোসেন।

এঘটনায় খানজাহান আলী থানার এস আই শওকত মাহমুদ জানান, আটককৃত তিনজনসহ অজ্ঞাত ৬ থেকে ৭জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে খানজাহান আলী থানায় মামলা করা হয়েছে (যার নং-০৫, ০৯- ১০-২০ইং)।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন