শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

পাইকগাছায় স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পাইকগাছা ‍প্রতিনিধি

পাইকগাছায় স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে মরদেহ তার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। মৃত মন্দিরা উপজেলার খড়িয়া খালধারপাড় গ্রামের মনোজিৎ সানার মেয়ে। স্থানীয় খড়িযা নবারুণ বীণাপানি মাধ্যমিক বিদ্যালের শিক্ষার্থী। স্থানীয়দের ধারণা সৎ মায়ের উপর অভিমানে সে আত্মহত্যা করে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার (২৩ এপ্রিল) রাতের কোন এক সময় সে উঁকুন মরার ওষুধ খেলে ওই রাতেই ঘরের ভেতরে তার মৃত্যু হয়। এরপর সোমবার সকালে অন্যান্য দিনের ন্যায় ঘুম থেকে না উঠলে তার বাবা তাকে বাইরে থেকে ডাকতে থাকেন। ডাকাডাকির পর তার সাড়া না পেয়ে ঘরের জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরাতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। সর্বশেষ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন