মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় নাইট গার্ডের আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় সুধাংশ বিশ্বাস (৫২) নামে এক নাইট গার্ড সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা ঘটেছে শুক্রবার দিবাগত রাতে ফুলতলার চৌদ্দমাইল এলাকায় জয়নাব এক্সাকশন লিমিটেড এ। তিনি গোপালগঞ্জ কোটালীপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, ফুলতলার চৌদ্দমাইল এলাকায় জয়নাব এক্সাকশন লিমিটেড এ নাইট গার্ড হিসাবে সুধাংশ বিশ্বাস চাকুরি করত। মিলের মধ্যে একটি ঘরে তিনি একাই থাকতেন। মিল কর্তৃপক্ষ শুক্রবার রাত ১২টার দিকে সিলিং ফ্যানের সাথে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ওই রাতেই ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শনিবার ময়না তদন্ত শেষে তার স্ত্রী শিপরা বিশ্বাসের নিকট লাশ হস্তান্তর করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই মধুসূধন পান্ডে জানান, সুধাংশ বিশ্বাস আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে সেটি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন